লিফট আবিস্কার
সভ্যতার উত্তরোত্তর উন্নতির ফলে আধুনিক শহরগুলোতে একতলা-দোতলা ইমারতের পরিবর্তে নির্মিত হচ্ছে বহুতল ভবন। এসব ভবনে ওঠার জন্য অপরিহার্য অনুষঙ্গ হিসেবে লিফট অাবিষ্কৃত হয়। তবে একসময় ওপরে ওঠার চেয়ে ভূগর্ভস্থ খনি থেকে খনিজসম্পদ ও অন্যান্য দ্রব্য তোলার জন্য বাষ্পীয় ইঞ্জিনচালিত লিফট ব্যবহার করা হতো।
ফ্রান্সের রাজা ষোড়শ লুই তার ভার্সাই প্রাসাদে নিজস্ব ব্যবহারের জন্য ১৭৪৩ সালে সর্বপ্রথম লিফট স্থাপন করেন। তবে নিরাপদ ও অাধুনিক লিফট অাবিষ্কার করেন অামেরিকার ইঞ্জিনিয়ার এলিসা ওটিস ১৮৫২ সালে। একই বছর তিনি নিউইয়র্কে সর্বসাধারণের সম্মুখে লিফটি প্রদর্শনের অায়োজন করেন। ১৮৮৯ সালে প্রথম বৈদ্যুতিক মোটরচালিত সর্বাধুনিক লিফট নিউইয়র্কে অাবিষ্কৃত হয়।

Comments
Post a Comment